২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রাহক নিরাপত্তায় র‌্যাবের সঙ্গে বিকাশের মতবিনিময়

আর্থিক অন্তর্ভুক্তিতে অবদান রাখা এমএফএস গ্রাহকদের নিরাপত্তায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সঙ্গে মতবিনিময় করেছে ডিজিটাল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2020, 12:12 AM

Updated : 18 Aug 2022, 04:12 PM

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিকাশ জানায়, রাজধানীর উত্তরায় র‍্যাব সদর দপ্তরে সম্প্রতি এই মতিবিনিময় হয়।

র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের সঙ্গে আলোচনা করেন বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর।

এসময় বিকাশের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শেখ মো. মনিরুল ইসলাম, চিফ এক্সটার্নাল এন্ড কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার এবং হেড অব এক্সটার্নাল অ্যাফেয়ার্স এ কে এম মনিরুল করিম।