২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পল্লী সঞ্চয় ব্যাংকের নতুন চেয়ারম্যান আকরাম

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক জ্যেষ্ঠ সচিব মো. আকরাম-আল-হোসেনকে পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্ব দিয়েছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2020, 02:38 PM

Updated : 08 Apr 2022, 01:45 AM

অবসরোত্তর ছুটিতে (পিআরএল) থাকা এই কর্মকর্তাকে ব্যাংকটির পরিচালনা পর্যদের পরিচালক ও চেয়ারম্যানের দায়িত্ব দিয়ে সোমবার আদেশ জারি করেছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

যোগদানের তারিখ থেকে তিন বছর পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্বে থাকবেন আকরাম। গত ৩১ অক্টোবর থেকে পিআরএলে আছেন তিনি।

পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান মিহির কান্তি মজুমদারের মেয়াদ শেষ হওয়ায় পর গত ২৯ নভেম্বর ব্যাংকটির পরিচালনা পর্যদের পরিচালক মো. নজরুল ইসলামকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে সাময়িকভাবে দায়িত্ব দেওয়া হয়।
 
পরিচালনা পর্যদে নিয়মিত চেয়ারম্যান নিয়োগ না দেওয়া পর্যন্ত ওই দায়িত্ব দেওয়া হয়েছিল সাবেক সচিব নজরুল ইসলামকে।