২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আকিজ সিরামিকসের ‘বিজনেস কনফারেন্স’ অনুষ্ঠিত

পর্যটন নগরী কক্সবাজারে হয়ে গেল আকিজ সিরামিকসের ‘বিজনেস কনফারেন্স ২০২০’।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2020, 09:02 PM

Updated : 18 Aug 2022, 04:11 PM

গত বুধবার থেকে শুরু হওয়া পাঁচদিনব্যাপী এই সম্মেলন শেষ হয়েছে রোববার।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে আকিজ গ্রুপ জানায়, আকিজ সিরামিকস, রোসা ও অরা এই তিন ব্র্যান্ডের ব্যবসায় প্রতিনিধিদের নিয়ে আয়োজন করা হয়েছিল এবারের সম্মেলন ‘ওয়েলকাম টু দ্য ফিউচার’।

বর্ণাঢ্য এই অনুষ্ঠানে আকিজ সিরামিকসের ব্যবসায় প্রতিনিধিদের নিরলস সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে উভয় পক্ষের মধ্যে ব্যবসায়িক সুসম্পর্ক গড়ে তোলার গুরুত্ব তুলে ধরা হয়।

এছাড়া অনুষ্ঠানে আকিজ সিরামিকসের নতুন দুটি প্রোডাকশন লাইন চালু করার মাধ্যমে ভবিষ্যতে আরও নতুন পণ্য উৎপাদনের ঘোষণা করা হয়।

আকিজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সেখ বশির উদ্দিন, পরিচালক মোহাম্মদ খোরশেদ আলম সম্মেলনে যোগ দেন।