২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৭ নভেম্বর থেকে ইউএস-বাংলার সিলেট-মাসকাট ফ্লাইট

সিলেট-মাস্কাট রুটে ১৭ নভেম্বর থেকে ফ্লাইট পরিচালনা শুরু করবে ইউএস-বাংলা এয়ারলাইন্স। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2020, 08:34 PM

Updated : 18 Aug 2022, 04:04 PM

বুধবার বেসরকারি বিমান সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়ে বলা হয়, এই রুটে সপ্তাহে দুটি ফ্লাইট চালাবে তারা।

সপ্তাহের প্রতি মঙ্গল ও শুক্রবার রাত ৭টা ৩০ মিনিটে সিলেটের এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউএস-বাংলার ফ্লাইট ওমানের পথে যাত্রা শুরু করবে।

এছাড়া ওই দুদিন মাসকাট থেকে স্থানীয় সময় রাত ১১ টা ৩০ মিনিটে ফিরতি ফ্লাইট সিলেটে রওনা হবে।

বর্তমানে ইউএস-বাংলা প্রতি সপ্তাহে সোম ও বৃহস্পতিবার ঢাকা থেকে মাস্কাট ও বুধ ও রোববার চট্টগ্রাম থেকে মাস্কাট রুটে দুইটি করে ফ্লাইট পরিচালনা করছে।

সোম ও বৃহস্পতিবার রাত ১০টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাসকাটের উদ্দেশে ফ্লাইট ছেড়ে যায়। আর মঙ্গল ও শুক্রবার ফিরতি ফ্লাইট ঢাকায় ফেরে।

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে বুধ ও রোববার রাত ৮টা ৩০ মিনিটে মাস্কাট ফ্লাইট ছেড়ে যায়, বৃহস্পতি ও সোমবার স্থানীয় সময় রাত ১২টা ৩০ মিনিটে ফিরতি ফ্লাইট ওমান থেকে রওনা হয়।