লোটোর ‘হাই-প্রোটেক্ট ইন্সট্যান্ট হ্যান্ড স্যানিটাইজার’ বাজারে
করোনাভাইরাস মহামারীর মধ্যে লোটো বাংলাদেশ বাজারে নিয়ে এসেছে হাই-প্রোটেক্ট ইন্সট্যান্ট হ্যান্ড স্যানিটাইজার’।
লোটোর বিভিন্ন আউটলেটসহ অন্যান্য দোকানেও এই স্যানিটাইজার পাওয়া যাচ্ছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
চিত্রনায়ক রিয়াজকে সঙ্গে নিয়ে লোটো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক কাজী জামিল ইসলাম হাই সম্প্রতি তাদের এ পণ্যের মোড়ক উন্মোচন করেন।
অনুষ্ঠানে কাজী জামিল বলেন, “এই মহামারী পরিস্থিতিতে আমাদের মনে হল, একটি আন্তর্জাতিক স্পোর্টিং লাইফস্টাইল ব্র্যান্ড হিসেবে অবশ্যই সমাজের প্রতি আমাদের দায়িত্ব রয়েছে। সেই সামাজিক দায়বোধ থেকেই আমরা এবার নিয়ে এসেছি ‘হাই-প্রোটেক্ট ইন্সট্যান্ট হ্যান্ড স্যানিটাইজার’।”
ডিজিডিএ অনুমোদিত এই হ্যান্ড স্যানিটাইজার ৯৯ দশমিক ৯ শতাংশ পর্যন্ত ভাইরাসকে ধ্বংস করতে পারে বলে দাবি করা হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।
