২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেইনবো পেইন্টসের ‘সেবা মাস’ শুরু

গ্রাহক সেবার পরিধি বাড়াতে দ্বিতীয়বারের মতো ‘সেবা মাস’ শুরু করল আরএফএল গ্রুপের রঙের ব্র্যান্ড ‘রেইনবো’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2020, 12:12 AM

Updated : 18 Aug 2022, 04:01 PM

রোববার ঢাকার বাড্ডায় একটি হোটেলে সেবা মাস-২০২০ এর উদ্বোধন ঘোষণা করেন আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আরএন পাল।

অনুষ্ঠানে জানান হয়, এই কর্মসূচির আওতায় পুরো নভেম্বর ও ডিসেম্বর মাসজুড়ে ক্রেতারা রেইনবো পেইন্টসের সব পণ্যের উপর ২৫ শতাংশ পর্যন্ত এবং পেইন্টিং সার্ভিস ও রঙ সম্পর্কিত সব হার্ডওয়্যার পণ্যের উপর ৫ শতাংশ মূল্যছাড় পাবেন।

এছাড়া রেইনবো পেইন্টসের শোরুম থেকে সর্বোচ্চ ছয় মাসের কিস্তিতে পণ্য কিনতে পারবেন, দেওয়া যাবে আগাম ক্রয়াদেশ। সেবা মাসে বাড়ির জন্য রঙ নির্বাচনসহ রঙ সংক্রান্ত যাবতীয় পরামর্শ দেওয়া হবে ক্রেতাদের।

এছাড়া থাকছে রেইনবোর পণ্য কিনে সেবা মাস শেষে র‌্যাফেল ড্রয়ের মাধ্যমে ফ্রিজ, টিভি, মাইক্রোওয়েভ ওভেন, সাইকেল, ডিনার সেটসহ অসংখ্য উপহার জেতার সুযোগ। সর্বোচ্চ পরিমাণ রেইনবো পেইন্টস ক্রেতা পাবেন নেপাল ঘুরে আসার সুযোগ।

অনুষ্ঠানে আরএন পাল বলেন, “আরএফএল গ্রুপ পণ্যের গুণগত মান এবং ক্রেতাদের সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে। এখন রঙ করার মৌসুম। এ সময় মানুষ রঙ নির্বাচনসহ নানা বিষয়ে সমস্যার সম্মুখীন হয়। এজন্য আমরা ক্রেতাদের সুবিধার্থে সেবা মাস চালু করেছি।

“গত বছর আমরা এক মাস সেবা মাস করেছিলাম। ক্রেতাদের ব্যাপক সাড়া পাওয়ায় এবছর আমরা দুই মাস সেবা মাস পালনের সিদ্ধান্ত নিয়েছি।

রেইনবো পেইন্টসের প্রধান পরিচালন কর্মকর্তা কামরুল হাসান বলেন, গ্রাহক সন্তুষ্টির জন্য সেবা মাসের অন্যতম আকর্ষণ কিস্তিতে পণ্য ক্রয়ের সুযোগ। যেহেতু আমরা সেবা মাসে বিশাল ছাড় ও কিস্তির সুবিধা দিচ্ছি, কোন ক্রেতা চাইলে নভেম্বর ও ডিসেম্বরে পণ্যের অর্ডার দিয়ে বছরের যেকোনো সময় সেটি ডেলিভারি নিতে পারবেন।”

অনুষ্ঠানে পানির ক্ষতি থেকে জাহাজের সুরক্ষার জন্য বিশেষভাবে প্রস্তুত রঙ সিকুইনের উদ্বোধন করা হয়।

স্থপতি আবিদ হাসান নূর, রেইনবো পেইন্টসের কনসালটেন্ট মোহাম্মদ শাহজাহান ও অন্যান্য উধ্বর্তন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।