ইসলামী ব্যাংক বরিশাল জোনের শরীয়াহ বিষয়ক ওয়েবিনার
ইসলামী ব্যাংক বরিশাল জোনের উদ্যোগে শরীয়াহ পরিপালন বিষয়ক ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে।
রোববার ব্যাংকটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাংকের ডিরেক্টর কাজী শহীদুল আলম এতে প্রধান অতিথি ছিলেন।
বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের এএমডি মো. ওমর ফারুক খান।
ওয়েবিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ব্যাংকের শরীয়াহ সুপারভাইজরি কমিটির সদস্য মোহাম্মদ মানজুরে ইলাহী।
বরিশাল জোনের প্রধান মো. আমিনুর রহমানের সভাপতিত্বে ওয়েবিনারে বক্তব্য দেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. শামসুল হুদা।
বরিশাল জোনের শাখা প্রধান, নির্বাহী ও কর্মকর্তারা ওয়েবিনারে অংশ নেন।
