২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইসলামী ব্যাংক ঢাকা সেন্ট্রাল জোনের ওয়েবিনার

ইসলামী ব্যাংক ঢাকা সেন্ট্রাল জোনের উদ্যোগে ‘ব্যাংকিং কার্যক্রমে শরিয়া পরিপালন’ শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2020, 10:30 AM

Updated : 18 Aug 2022, 03:54 PM

সম্প্রতি আয়োজিত এই সেমিনারে ব্যাংকিং সেবায় ইসলামী শরিয়ার নীতিমালা নিয়ে অতিথিরা নিজেদের মতামত দেন বলে ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক সৈয়দ আবু আসাদ। বিশেষ অতিথি ছিলেন অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মদ কায়সার আলী।

ব্যাংকের শরিয়া সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান অধ্যাপক মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আলতাফ হোসাইন, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট শামসুল হুদা ও শামসুদ্দোহা অনুষ্ঠানে বক্তব্য দেন।