২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্গাপূজায় গ্রামীণফোনের বিশেষ উদ্যোগ

দুর্গাপূজা উপলক্ষে স্টার গ্রাহকদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে গ্রামীণফোন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2020, 10:03 PM

Updated : 18 Aug 2022, 03:52 PM

অপারেটরটি মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, এ উদ্যোগের আওতায় জিপি স্টার গ্রাহকরা অনলাইন ও স্টোরে গিয়ে পণ্যক্রয়ে বিশেষ সুবিধা পাবেন।

গ্রাহকদের জন্য প্রয়োজনীয় পণ্য ও সেবা নিয়ে তাদের পাশে দাঁড়ানোর ধারাবাহিকভাবে বিস্তৃত প্রচেষ্টার অংশ হিসেবেই নতুন এ উদ্যোগ গ্রহণ করেছে বলে জানায় গ্রামীণফোন।

সঙ্কটকালীন সময়ে সর্বজনীন এ উৎসবকে কেন্দ্র করে গ্রাহকদের বিভিন্ন অংশীদারদের সাথে যুক্ত করার মাধ্যমে বিভিন্ন অফারের সুবিধা গ্রহণের সুযোগ করে দেবে  গ্রামীণফোনের এ উদ্যোগ।

নতুন এ অফারে পোশাক ও জুতা ক্রয়ের ক্ষেত্রে জিপি স্টার গ্রাহকরা বিশেষ ছাড় সুবিধা উপভোগ করবেন। পুরুষ ও বাচ্চাদের পোশাক ও অন্যান্য অ্যাকসেসরিজ ক্রয়ে মেনজ ক্লাব জিপি স্টার গ্রাহকদের দেবে ২০ শতাংশ মূল্য ছাড়। কেজেড ইন্টারন্যাশনাল পোশাক ক্রয়ে ক্রেতাদের দেবে ১০ শতাংশ মূল্য ছাড়। 

এছাড়াও গ্রামীণফোনের অন্যান্য অংশীদাররা জিপি স্টার গ্রাহকদের সকল পণ্যে ছাড় সুবিধা দেবে।

আদি থেকে জিপি স্টার গ্রাহকরা পাবেন অতিরিক্ত ১০ শতাংশ ছাড়, ভাইব্র্যান্ট দেবে ১৫ শতাংশ ছাড়, বোলিং ফুটওয়্যার ১৫ শতাংশ ছাড়, মিরর লাইফস্টাইল ১২ শতাংশ ছাড়, লোটো ২০ শতাংশ ছাড়, জিওর্দানো ২২ শতাংশ এবং ওরিয়ন ফুটওয়্যার দেবে ১২ শতাংশ ছাড়। 

জিপি স্টার গ্রাহকদের জীবনধারায় ভিন্ন মাত্রা যোগ করতে ও তাদের ব্যতিক্রমী সেবা দিতে বিভিন্ন খাতের একাধিক ব্র্যান্ডের সাথে অংশীদারিত্ব করেছে গ্রামীণফোন।   

গ্রামীণফোনের অফিশিয়াল ওয়েবসাইটের জিপি স্টার সেকশনে এ অফারগুলো সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।