বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন খুরশীদ
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হয়েছেন খুরশীদ আলম।
ডেটা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের মহাব্যবস্থাপক থেকে তিনি পদোন্নতি পেয়েছেন।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কেন্দ্রীয় ব্যাংকের এক আদেশে খুরশীদ আলমকে নির্বাহী পরিচালক হিসেবে পদোন্নতি দিয়ে সিলেট অফিসে বহাল রাখা হয়েছে।
খুরশীদ আলম
তিনি ১৯৮৮ সালে সহকারী পরিচালক পদে বাংলাদেশ ব্যাংকে যোগ দেন।
বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ, ব্যাংক পরিদর্শন বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ, কৃষি ঋণ বিভাগ, পেমেন্ট সিস্টেমস্ ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট অব কারেন্সি ম্যানেজমেন্ট, ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন, এসএমই এন্ড স্পেশাল প্রোগ্রামস্ ডিপার্টমেন্ট, সচিব বিভাগসহ বিভিন্ন বিভাগে দায়িত্ব পালন করেন খুরশীদ আলম।
