সিলেট-লন্ডন সরাসরি ফ্লাইট চালাবে বিমান
সিলেট-লন্ডন রুটে রোববার থেকে সরাসরি ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
এজন্য রোববার সকাল ৯টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী প্রধান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ, বিমানের পরিচালনা পর্যদের চেয়ারম্যান সাজ্জাদুল হাসান, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এম মফিদুর রহমান সেখানে উপস্থিত থাকবেন বলে বিমান সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
তাতে বলা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে উড়োজাহাজের বহর আগের যে কোনো সময়ের তুলনায় অত্যাধুনিক ও তারুণ্যদীপ্ত। বহরে রয়েছে ছয়টি ড্রিমলাইনারসহ মোট ১৮টি উড়োজাহাজ।
