২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিপি স্টার গ্রাহকদের জন্য ‘গরুর হাট অফার’

কোরবানির ঈদ উপলক্ষে প্রথমবারের মতো গ্রামীণফোন (জিপি) ঢাকা শহরের ‘স্টার’ গ্রাহকদের জন্য ‘গরুর হাট’ অফারসহ ঈদ কেনাকাটায় বিশেষ সুযোগ নিয়ে এসেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2020, 07:05 PM

Updated : 18 Aug 2022, 03:32 PM

গ্রামীণফোন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সাদেক অ্যাগ্রো থেকে গরু কিনলে জিপি স্টার গ্রাহকরা ফ্রি ডেলিভারি সুবিধাসহ প্রসেসিংয়ের ক্ষেত্রে সর্বোচ্চ ৫% পর্যন্ত ডিসকাউন্ট পাবেন। এ অফারটি আগামী ২ আগস্ট পর্যন্ত চলবে।

ঈদে কেনাকাটায় জিপি স্টার গ্রাহকরা নাদিয়া ফার্নিচারে ১২%, পারটেক্স ফার্নিচারে ১০%, ব্রাদার্স ফার্নিচারে ৮% ও রিগ্যাল ফার্নিচারে অতিরিক্ত ৫% ডিসকাউন্ট সুবিধা পাবেন।

র‍্যাংগস ইলেকট্রনিকসে সনি, র‍্যাংগস, কেলভিনেটর, ইনডেসিট ও কেনস্টার ব্র্যান্ডের পণ্যে সর্বোচ্চ ৬৪% ডিসকাউন্ট পাবেন গ্রামীণফোনের স্টার গ্রাহকরা । গ্রি, কঙ্কা ও হাইকোর বিভিন্ন ব্র্যান্ডের পণ্যে ৮ থেকে ১২% ডিসকাউন্ট পাবেন ইলেক্ট্রোমার্টে।

এছাড়া ওয়ালটন ও মার্সেল তাদের সকল হোম অ্যাপ্লায়েন্স পণ্যে ফ্ল্যাট ১০% ডিসকাউন্ট দিচ্ছে। এবং ইকো প্লাস ও এলজি পণ্যে অতিরিক্ত ৫% ডিসকাউন্ট দিচ্ছে বাটারফ্লাই মার্কেটিং লিমিটেড। 

দেশজুড়ে স্টার গ্রাহকদের জন্য ইতিমধ্যেই ক্যাম্পেইন শুরু হয়েছে এবং ঈদুল আযহার শেষ দিন পর্যন্ত এ ক্যাম্পেইনের মেয়াদ থাকবে বলে জানায় গ্রামীণফোন।

গ্রামীণফোনের প্রধান বিপণন কর্মকর্তা সাজ্জাদ হাসিব বলেন, “সঙ্কটের সময় এ উদ্যোগগুলো আমাদের গ্রাহকদের জীবনে নতুন মাত্রা যোগ করবে এবং পণ্য ক্রয় ও কোরবানি দেয়া সহজ করবে। আমাদের পার্টনাররা মূল্যবান গ্রাহকদের জন্য সময়পোযোগী ও প্রয়োজনীয় সব অফার নিয়ে এসেছে, এজন্য আমরা তাদের প্রতি কৃতজ্ঞ।” 

কোনো পণ্য ক্রয়ের আগে গ্রামীণফোন গ্রাহকরা মাইজিপি অ্যাপে জিপি স্টার সেকশনে গিয়ে সহজেই পণ্যটির ডিসকাউন্ট পরবর্তী দাম জেনে নিতে পারবেন। তবে এজন্য তাদের নির্দিষ্ট ব্র্যান্ডের অফারে গিয়ে পণ্যের দাম লিখতে হবে।

গ্রামীণফোন জানায়, আগ্রহী গ্রাহকরা আরও বিস্তারিত জানতে জিপি স্টার আইকনে ক্লিক করে হোম অ্যাপ্লায়েন্স ও ফার্নিচার সেকশন ব্রাউজ করে দেখতে পারেন।