২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইসলামী ব্যাংকে ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

ভার্চুয়াল পদ্ধতিতে ব্যবসা উন্নয়ন সম্মেলনে অনুষ্ঠিত হয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশের ঢাকা সেন্ট্রাল জোনের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2020, 07:53 PM

Updated : 18 Aug 2022, 03:30 PM

গত সোমবার এই সম্মেলন হয় বলে ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সম্মেলনে ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মাহবুব উল আলম বলেন, “করোনার এই সংকট মুহূর্তে বাংলাদেশসহ গোটা বিশ্বের অর্থনীতি আজ চ্যালেঞ্জের সম্মুখীন। এ চ্যালেঞ্জ মোকাবেলায় ও অর্থনীতির চাকাকে পুনরায় গতিশীল করতে ব্যাংকিং খাতকে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতে হবে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনার আলোকে সরকার ঘোষিত খাতে বিনিয়োগ প্রণোদনা উপযুক্ত গ্রাহকদের কাছে সহজে পৌঁছে দিতে হবে।”

ইসলামী ব্যাংক স্বাস্থ্যবিধি মেনে এই কাজগুলো আন্তরিকতার সঙ্গে করে যাচ্ছে বলে জানান তিনি।

“গ্রাহক, শুভানুধ্যায়ী ও প্রবাসী বাংলাদেশিদের আস্থা অর্জনের কারণে এই সংকট মুহূর্তেও দেশের এক তৃতীয়াংশ রেমিট্যান্স এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে,” বলেন তিনি।

ব্যাংকের ঢাকা সেন্ট্রাল জোন প্রধান আলতাফ হোসাইনের সভাপতিত্বে সম্মেলনে জোনের শাখাগুলোর প্রধানরা অংশ নেন।

অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা ও ওমর ফারুক খান, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সিদ্দিকুর রহমান ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ সাঈদ উল্যাহ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।