গ্রাহকদের বীমা সুবিধা দেবে এসআইবিএল
সোশ্যাল ইসলামী ব্যাংক তার গ্রাহকদের জন্য জীবন বীমা সুবিধা চালু করেছে।
রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বেসরকারি ব্যাংকটি।
এতে বলা হয়, যে সব গ্রাহক সোশ্যাল ইসলামী ব্যাংকে মাসিক সঞ্চয় স্কিম (ডিপিএস) খুলবেন, তারা এই বীমা সুবিধা পাবেন।
সঞ্চয়ী হিসাবে বীমার আওতায় গ্রাহকের কিছু হলে, নমিনি ব্যাংকে মুনাফাসহ সঞ্চিত অর্থের সমুদয় টাকা উত্তোলনের পাশাপাশি পাবেন তিন লক্ষ টাকা পর্যন্ত জীবন বীমা সুবিধা।
কনজ্যুমার বিনিয়োগ গ্রাহকরা পলিসি মোতাবেক জীবন বীমা সুবিধা পাবেন বলা হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।
