স্বাস্থ্যকর্মীদের পাশে ভ্যাসলিন
করোনাভাইরাসে আক্রান্তদের সেবায় নিয়োজিত চিকিৎসাকর্মীদের হাতে ত্বক সুরক্ষার বিভিন্ন সামগ্রী পৌঁছে দিচ্ছে ইউনিলিভার বাংলাদেশের ব্র্যান্ড ‘ভ্যাসলিন’।
শনিবার ভ্যাসলিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গত এপ্রিল থেকে এ পর্যন্ত তারা সারাদেশের চার হাজার ৪০০ হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের হাতে ‘ভ্যাসলিন হিলিং কিট’ পৌঁছে দিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নভেল করোনাভাইরাসের সংক্রমণ থেকে নিজেকে রক্ষায় সবাইকে বার বার হাত ধুতে হচ্ছে। কিন্তু চিকিৎসাকর্মীদের ক্ষেত্রে নিজের সুরক্ষা এবং রোগীর সুরক্ষায় এই কাজটি করতে হচ্ছে আরও বেশি। তাই তাদের হাতের ত্বকে যে রুক্ষভাব দেখা দেয় সেটা মোকাবেলায় ভ্যাসলিনের বিভিন্ন সামগ্রী নিয়ে তৈরি করা হয়েছে এই হিলিং কিট।
ইউনিলিভার বাংলাদেশের একজন কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে অন্তত চার হাজার ৬০০ হাসপাতালে কিট সরবরাহের জন্য কাজ করছেন তারা।
