২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুরি যাওয়া অটোরিকশা খুঁজে দিল ওভাই ট্র্যাকার

চট্টগ্রামে চালককে অজ্ঞান করে ছিনতাই করা একটি সিএনজিচালিত অটোরিকশা উদ্ধার করেছে পুলিশ, আটক করা হয়েছে ছিনতাইকারীদের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2020, 04:29 PM

Updated : 08 Apr 2022, 01:05 AM

ওই অটোরিকশা ওভাই ভেহিকল ট্র্যাকিং সিস্টেম যুক্ত থাকায় সহজেই সেটি খুঁজে বের করা সম্ভব হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ওভাই।

গত ১৪ জুলাই চট্টগ্রাম শহরের বাদুরতলা সংলগ্ন গ্যারেজ বিসমিল্লাহ মোটরের ওই অটোরিকশাটি ছিনতাই করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ওভাইয়ের সহায়তায় অটোরিকশার মালিক এবং স্থানীয় প্রশাসন পরে একটি নির্জন স্থানে বাহনটি খুঁজে পান।

যাত্রীবেশী যে প্রতারকরা চালককে সংজ্ঞাহীন করে অটোরিকশাটি নিয়ে গিয়েছিল, তাদেরও আটক করে পুলিশ।

ওভাইভিটিএস বলছে, তাদের এই ট্র্যাকার ব্যবহার করলে যানবাহন ট্র্যাক করা, ফ্লিট ব্যবস্থাপনা এবং চুরি হওয়া রোধ করা সহজ হবে পরিবহন কোম্পানি, যানবাহন ভাড়া দেওয়ার প্রতিষ্ঠান এবং ব্যক্তিগত যানবাহন মালিকদের জন্য।