২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইসলামী ব্যাংকের রেকর্ড রেমিটেন্স

গত মে মাসে ইসলামী ব্যাংক তাদের ইতিহাসে সর্বোচ্চ রেমিটেন্স এনেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2020, 06:52 PM

Updated : 18 Aug 2022, 03:11 PM

এই রেমিটেন্সের পরিমাণ দেশে গত মাসে আসা মোট রেমিটেন্সের প্রায় এক-তৃতীয়াংশ বলে জানিয়েছেন ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাহবুব উল আলম।

বাংলাদেশে গত মাসে রেমিটেন্স এসেছে ১৫০ কোটি ৪০ লাখ ডলার। সেই হিসেবে ইসলামী ব্যাংকের মাধ্যমে ৫০ কোটি ডলার এসেছে।

ইসলামী ব্যাংক ঢাকা ইস্ট জোনের বিশেষ ব্যবসায় উন্নয়ন সম্মেলনে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব বলেন, “গত মে মাসে ইসলামী ব্যাংকের ইতিহাসে সর্বোচ্চ রেমিটেন্স আহরিত হয়েছে, যা দেশের প্রায় এক-তৃতীয়াংশ।”

বুধবার ওই ভার্চুয়াল সম্মেলন হয় বলে ইসলামী ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সম্মেলনে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মুনিরুল মওলা, মুহাম্মদ কায়সার আলী ও ওমর ফারুক খান যোগ দেন।

মাহবুব আলম বলেন, “বৈশ্বিক মহামারীর ব্যপ্তি দিন দেন বেড়ইে চলেছে। কঠিন এই চ্যালেঞ্জ মোকাবেলায় দেশের জাতীয় নীতিমালার আলোকে ইসলামী ব্যাংক সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে ব্যাংকিং সেবা দিয়ে যাচ্ছে।”

দেশের মানুষের জীবন-জীবিকার নিশ্চয়তা প্রদান, অর্থের প্রবাহ ও ব্যবসায়িক কর্মকান্ড অব্যাহত রাখতে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের প্রশংসা করে তিনি বলেন, এটা সময়োপযোগী ও বিচক্ষণ সিদ্ধান্ত।

ব্যাংক খাতকে ‘সঠিক পথে’ পরিচালনার জন্য বাংলাদেশ ব্যাংকের প্রতিও ধন্যবাদ জানান তিনি।