২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইএফসি সম্মাননা পেল ইউসিবি

আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনের (আইএফসি) কাছ থেকে একটি সম্মাননা পেয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক- ইউসিবি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2020, 06:32 PM

Updated : 18 Aug 2022, 03:11 PM

রোববার ব্যাংকটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি) সম্প্রতি ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনের (আইএফসি) কাছ থেকে ‘২০১৯ বেস্ট পার্টনার ফর ওমেন ইন ট্রেড ইন সাউথ এশিয়া’ সম্মাননা পেয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “আইএফসির অংশীদার হিসেবে উদীয়মান বাজার ব্যবস্থায় ট্রেড ফাইন্যান্সে নেতৃত্ব দেয়ার সক্ষমতার বিচারে এই সম্মাননা, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের একটি অনন্য র্অজন।”