২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২ মাসে বিকাশে ৫ লাখ ইন্টারনেট বিল পরিশোধ

কোভিড-১৯ মহামারীর মধ্যে মানুষ বাইরে কম বের হওয়ায় বিকাশের মাধ্যমে ইন্টারনেট বিল পরিশোধের পরিমাণ বেড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2020, 06:21 PM

Updated : 18 Aug 2022, 03:08 PM

এপ্রিল ও মে-এই দুই মাসে পাঁচ লাখ ইন্টারনেট বিল বিকাশের মাধ্যমে পরিশোধ হয়েছে বলে রোববার কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সেখানে বলা হয়, বিকাশেই ‘সবচেয়ে বেশি’ আইএসপির বিল দেওয়ার সুযোগ আছে, যার জন্য বাড়তি কোনো খরচ লাগে না গ্রাহকদের।

বিকাশ অ্যাপ এর পে বিল অপশন থেকে ১৯টি আইএসপির বিল পরিশোধ করা যায়। পাশাপাশি পেমেন্ট গেটওয়ে ও অফলাইন পদ্ধতিতে আরো ৫০০টির বেশি আইএসপির বিল পরিশোধ করতে পারেন গ্রাহক।

অ্যাম্বার আইটি, কার্নিভাল, লিংক থ্রি, ডট ইন্টারনেট, কেএস নেটওয়ার্ক লিমিটেড, ট্রায়াঙ্গেল, সার্কেল নেটওয়ার্ক, স্যাম অনলাইন, মাজেদা নেটওয়ার্ক লিমিটেড, অন্তরঙ্গ ডট কম লিমিটেড, মিলেনিয়াম কম্পিউটার অ্যান্ড নেটওয়ার্কিং, এসএস আলী অ্যান্ড কো., ডিডিএন, ইউরোটেল বিডি অনলাইন লিমিটেড, দেশ কমিউনিকেশনস, প্যান্ডোরা টেকনোলজিস, ইনফোবিডি টুয়েন্টিফোর সিস্টেমস, ওয়ান স্কাই কমিউনিকেশনস এবং এক্সপ্লোর নেট- এই ১৯টি আইএসপি বিকাশ অ্যাপের পে বিল তালিকায় যুক্ত রয়েছে।

এছাড়া ইউএসএসডি কোড *২৪৭# ডায়াল করে গ্রাহকরা লিংক থ্রি, অ্যাম্বার আইটি, কার্নিভাল, স্যাম অনলাইন, ট্রায়াঙ্গেল, কেএস নেটওয়ার্ক এবং ডট ইন্টারনেটের আইএসপি বিল পরিশোধ করতে পারেন।

ইন্টারনেট বিল পরিশোধ করতে গ্রাহকদের বিকাশ অ্যাপের মূল মেনু থেকে ‘পে বিল’ আইকনে ট্যাপ করতে হবে এবং ‘ইন্টারনেট’ অপশন থেকে সংশ্লিষ্ট আইএসপি নির্বাচন করতে হবে। এরপর বিলের মাস নির্বাচন করে বিল অ্যাকাউন্ট নম্বর দিলেই প্রক্রিয়াটি সম্পন্ন হবে।

গ্রাহকরা চাইলে পরবর্তীতে অল্প কয়েক ধাপে বিল পরিশোধের জন্য তাদের বিলিং অ্যাকাউন্টটি বিকাশ অ্যাপে বা ইউএসএসডি চ্যানেলে সংরক্ষণ করতে পারবেন।

পরিশোধ করা বিলের রশিদও গ্রাহক তার অ্যাপে দেখতে পাবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।