২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাইডারদের বীমার ব্যবস্থা করল ফুডপান্ডা

কোভিড- ১৯ মহামারীর সংক্রমন ঠেকাতে দেশজুড়ে লকডাউনের কারণে সঙ্কটে পড়া রাইডারদের নিরাপত্তার জন্য বীমার ব্যবস্থা করেছে অনলাইনভিত্তিক খাবার অর্ডার এবং ডেলিভারি প্রতিষ্ঠান ফুডপান্ডা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2020, 06:07 PM

Updated : 08 Apr 2022, 12:46 AM

এই উদ্যোগে সহায়তা করছে তৃতীয় পক্ষের একটি প্রতিষ্ঠান, যার মাধ্যমে রাইডাররা তাদের বীমার যাবতীয় কাজ সম্পন্ন করতে পারবে।

ফুডপান্ডার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী এই বীমার আওতায় থাকা প্রত্যেকটি রাইডার এক বছরের মধ্যে যদি স্বাভাবিকভাবে বা দুর্ঘটনাজনিত কারণে মারা যান, সম্পূর্ণ পঙ্গুত্ব বা স্থায়ী আংশিক পঙ্গুত্ব বরণ করেন, দুর্ঘটনার শিকার হন,  হাসপাতালে ভর্তি হন তাহলে তিনি এই বীমা থেকে ৫ লাখ টাকারও বেশি আর্থিক সুবিধা পাবেন।

ফুডপান্ডা বাংলাদেশের সিইও আম্বারিন রেজা বলেন, “আমাদের রাইডাররা গ্রাহকদের দোরগোড়ায় খাবার ও নিত্যপ্রয়োজনীয় সকল পণ্য পৌঁছে দিচ্ছে। সামনের সারিতে থেকে করোনার বিরুদ্ধে যুদ্ধ করে যাচ্ছেন তারা। শুধু  স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিতকরণই নয়, তাদের বীমার আওতায় এনে পরিবার ও জীবনের নিরাপত্তা দেওয়াও আমাদের দায়িত্ব।

“রাইডারদের ব্যাক্তিগত সুরক্ষা সরঞ্জাম প্রদানের পাশাপাশি বীমার এই বিশেষ উদ্যোগটি নেওয়া হয়েছে তাদের সামগ্রিক মঙ্গলের জন্য।”