ইউসিবি-জাপান বাংলাদেশ হসপিটালের উদ্যোগে টেলিমেডিসিন সেবা
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক- ইউসিবি এবং জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশীপ হসপিটাল (জেবিএফএইচ) যৌথভাবে বিনামূল্যে টেলিমেডিসিন সেবা চালু করেছে।
এই উদ্যোগের ফলে টেলিকনফারেন্সের মাধ্যমে অভিজ্ঞ কনসালটেন্টদের পরামর্শ ও চিকিৎসা সেবা পাওয়া যাবে বলে ইউসিবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
৩০ জন অভিজ্ঞ কনসালটেন্ট টেলিকনফারেন্সের মাধ্যমে পরামর্শ ও চিকিৎসা সেবা প্রদান করবেন। এই টেলিমেডিসিন সেবা শুক্রবার ব্যতিত প্রতিদিন দুপুর ২টা হতে বিকেল ৪টা পর্যন্ত পাওয়া যাবে।
সেবাটি পেতে যে কোন ফোন দিয়ে ০৯৬১০৪৪৪৫৫৫ নম্বরে যোগাযোগ করতে হবে।
