২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ালটন এসিতে ১ বছরের রিপ্লেসমেন্ট সুবিধা

এয়ার কন্ডিশনারে এক বছরের রিপ্লেসমেন্ট দিচ্ছে বাংলাদেশি মাল্টিন্যাশনাল ব্র্যান্ড ওয়ালটন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2020, 11:32 PM

Updated : 08 Apr 2022, 12:45 AM

ওয়ালটনের যেকোনো মডেলের 'স্প্লিট এসি' কিনলে এক বছরের রিপ্লেসমেন্ট সুবিধা পাবেন ক্রেতারা। পাশাপাশি ওয়ালটনের ইনভার্টার এসির কম্প্রেসরে রয়েছে ১০ বছরের গ্যারান্টি। আর নন-ইনভার্টার কম্প্রেসরের গ্যারান্টি ৩ বছর থেকে বাড়িয়ে ৫ বছর করেছে ওয়ালটন।

সোমবার প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসের কারণে ঘরবন্দি মানুষ। গরমে অনেকেই নাজেহাল। সীমিত আকারে মার্কেট খুলে দিলেও অনেকেই ঘর থেকে বের হতে চাচ্ছেন না। এমন অবস্থায় ঘরে বসেই এয়ার কন্ডিশনার কেনার সুযোগ দিচ্ছে ওয়ালটন। এক্ষেত্রে অনলাইনে ওয়ালটন এসি কেনায় রয়েছে ১০ শতাংশ মূল্যছাড়। আছে ফ্রি ইন্সটলেশনসহ অসংখ্য সুবিধা। থাকছে হোম ডেলিভারির ব্যবস্থা।

দেশেই নিজস্ব কারখানায় নিবিড় তত্ত্বাবধানে এসি তৈরি করছে ওয়ালটন। এসির মান উন্নয়নে ওয়ালটনের রয়েছে শক্তিশালী আরএন্ডডি (গবেষণা ও উন্নয়ন) টিম। যারা প্রতিনিয়ত এসির ডিজাইন এবং মান নিয়ে গবেষণা করছেন। ফলে ওয়ালটন এসিতে যুক্ত হচ্ছে সর্বাধুনিক প্রযুক্তি ও ফিচার। বেড়েছে মান। যার ফলে এসির রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক বছরে উন্নীত করেছে ওয়ালটন।

ওয়ালটন এসির চিফ এক্সিকিউটিভ অফিসার তানভীর রহমান, ক্রেতাচাহিদা অনুযায়ী বিশ্বের যে কোনো দেশের ভৈৗগোলিক অবস্থান ও আবহাওয়া উপযোগী এসি তৈরিতে সক্ষম ওয়ালটন। কাঁচামাল থেকে শুরু করে উৎপাদনের প্রতিটি ধাপে কঠোরভাবে মান নিয়ন্ত্রণ করা হচ্ছে। ফলে ওয়ালটন এসিতে সমন্বয় ঘটেছে সর্বাধুনিক প্রযুক্তি ও ফিচারের।

ওয়ালটন এসির চিফ অপারেটিং অফিসার মাহফুজুর রহমান বলেন, বিশ্বের যে কোনো স্থান থেকে ঘরে বসেই এসিসহ সব ধরনের ওয়ালটন পণ্য কেনা যাচ্ছে। গ্রাহকরা ‘ইপ্লাজা ডট ওয়ালটনবিডি ডটকম’ থেকে তাদের পছন্দের পণ্যটি কিনতে পারছেন। ইপ্লাজা থেকে কেনা সব মডেলের এসিতে ১০ শতাংশ মূল্যছাড় পাচ্ছেন গ্রাহক।

যে কোনো মডেলের পুরাতন এসির বদলে ২৫ শতাংশ মূল্যছাড়ে ওয়ালটনের নতুন এসি কেনার সুযোগ রয়েছে। মাত্র ৪,৯০০ টাকা ডাউন পেমেন্টে নতুন এসি, ৩৬ মাসের সহজ কিস্তি, জিরো ইন্টারেস্টে ১২ মাসের ইএমআই, এসিতে এক বছরের রিপ্লেসমেন্ট, ইনভার্টার এসির কম্প্রেসরে ১০ বছরের গ্যারান্টিসহ অসংখ্য সুবিধা দিচ্ছে ওয়ালটন।