কোভিড-১৯: প্রথম সারির সৈনিকদের ডাবরের শ্রদ্ধা
কোভিড-১৯ মহামারীর সংক্রমণ ঠেকাতে মানুষকে ঘরে রাখতে আইন প্রয়োগকারী সংস্থার যে সব সদস্য নিরলস কাজ করে যাচ্ছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাতে একটি উদ্যোগ গ্রহণ করেছে খাদ্য পণ্য ও প্রসাধনী প্রস্তুতকারী প্রতিষ্ঠান ডাবর।
বৃহস্পতিবার ডাবরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ এপ্রিল থেকে এ উদ্যোগ শুরু করা হয়েছে। প্রথম ধাপে রাজধানী ঢাকার রাস্তায় দিনরাত কর্মরত বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার ১ হাজার ২০০ সদস্যকে হ্যান্ড স্যানিটাইজার এবং গ্লুকোজ প্রদান করা হয়েছে।
‘একসাথে লড়বো, করোনাভাইরাস রুখবো’ এটিকে মূলমন্ত্র হিসেবে নিয়ে ঢাকার রাস্তায় ডাবরের ক্যারাভ্যানে এগুলো হস্তান্তর করা হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
