মেডিকার সেফলাইফ ব্র্যান্ডের জীবাণুনাশক আনল ম্যারিকো
করোনাভাইরাস মহামারীর মধ্যে মেডিকার সেফলাইফ ব্র্যান্ডের জীবাণুনাশক হ্যান্ড স্যানিটাইজার ও হ্যান্ডওয়াশ বাজারে এনেছে বহুজাতিক কোম্পানি ম্যারিকো বাংলাদেশ
আগামী ছয় মাস শূন্য মুনাফায় এই পণ্য দুটি বাজারে বিক্রি করা হবে বলে ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।
বৃহস্পতিবার ম্যারিকোর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংকটের এই সময়ে স্বাস্থ্য ও হাইজিন চাহিদা পূরণে সহযোগিতা প্রদানের লক্ষ্যে মেডিকার সেফলাইফ ব্র্যান্ডের হ্যান্ড স্যানিটাইজার ও হ্যান্ডওয়াশ বাজারে নিয়ে আসা হয়েছে।
“এই পণ্য দুটো আনার মাধ্যমে ম্যারিকো বাংলাদেশে নিয়ে এসেছে মেডিকারের আন্তর্জাতিক মানের সেবা ও সুরক্ষা।”
একটি দায়িত্বশীল করপোরেট প্রতিষ্ঠান হিসেবে কোভিড-১৯ মোকাবিলায় ভোক্তাদের পাশে থাকার লক্ষ্যে মেডিকার সেফলাইফ রেঞ্জটি ছয় মাসের জন্য হ্রাসকৃত মূল্যে বাজারে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে ম্যারিকো।
মেডিকার সেফলাইফ রেঞ্জ এর পণ্যের যদি কোনো বিক্রয়লদ্ধ মুনাফা থাকে তাহলে সেটিও অনুদান হিসেবে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা দেয়া হবে কোভিড ১৯ মোকাবিলায় সহায়তা জন্য|
বাজারে আনার এই সঙ্কটময় ছয় মাসে মেডিকার সেফ লাইফ রেঞ্জ এর পণ্য সূমহ বিক্রয় হতে কোনো মুনাফা করবে না প্রতিষ্ঠানটি।
ম্যারিকো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক আশীষ গোপাল বলেন, “ম্যারিকো ‘সবার আগে দেশ’ এই দৃষ্টিভঙ্গীতে বিশ্বাস করে। আর সে কারণেই এই সঙ্কটের সময়ে সরকারের প্রচেষ্টাকে সমর্থন জানিয়ে আমরা মেডিকার সেফলাইফ হেলথ অ্যান্ড হাইজিন পণ্যের আন্তর্জাতিক রেঞ্জটি নিয়ে এসেছি। যা ছয় মাসের জন্য একেবারে শূন্য মুনাফায় এবং ছাড়কৃত মূল্যে বাজারে সরবরাহ করা হবে।”
