২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর তহবিলে বাজুসের অনুদান

মাহামারী করোনাভাইরাস মোকাবিলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান দিয়েছে দেশের জুয়েলারী ব্যবসায়ীদের কেন্দ্রীয় সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি-বাজুস।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2020, 03:39 PM

Updated : 08 Apr 2022, 12:38 AM

শুক্রবার সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, করোনাভাইরাস প্রতিরোধে সরকারের চলমান পদক্ষেপগুলোকে আরও বেগবান করতে প্রধানমন্ত্রীর ত্রান ও কল্যান তহবিলে ২৫ লাখ টাকার একটি চেক দেওয়া হয়েছে।

বুধবার প্রধানমন্ত্রীর পক্ষে মুখ্য সচিব আহমদ কায়কাউসের হাতে এই চেক তুলে দেন বাজুসের সভাপতি এনামুল হক খান (দোলন) ও সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা।

এ সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন।

প্রধানমন্ত্রী দেশের এই সংকটের সময়ে এগিয়ে আসার জন্য সকলকে ধন্যবাদ জানান।

এ সময় বাজুসের নেতারা কোভিড-১৯ সংক্রমণ রোধে লকডাউনের মধ্যে দেশের ক্ষতিগ্রস্ত জুয়েলারী ব্যবসায়ীরা যাতে প্রধানমন্ত্রী ঘোষিত আর্থিক প্রণোদনা পান সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের অনুরোধ জানান।