২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর তহবিলে বিএসআরএমের অনুদান

মাহামারী নভেল করোনাভাইরাস মোকাবিলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান দিয়েছে বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস-বিএসআরএম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2020, 06:18 PM

Updated : 08 Apr 2022, 12:38 AM

বৃহস্পতিবার দেশের অন্যতম বৃহৎ এই শিল্প প্রতিষ্ঠানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, করোনাভাইরাস প্রতিরোধে সরকারের চলমান পদক্ষেপগুলোকে আরও বেগবান করতে প্রধানমন্ত্রীর ত্রান ও কল্যান তহবিলে একটি চেক হস্তান্তর করা হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব আহমদ কায়কাউস চেকটি গ্রহণ করেন।