২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আল-আরাফাহ্ ব্যাংকে ‘মুজিব কর্ণার’

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উপলক্ষে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড (এআইবিএল) ‘মুজিব কর্ণার’ স্থাপন করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2020, 08:50 PM

Updated : 18 Aug 2022, 02:41 PM

বৃহস্পতিবার রাজধানীর পুরানা পল্টনে ব্যাংকের প্রধান কার্যালয়ে চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সামাদ লাবু এই কর্ণানের উদ্বোধন করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এ সময় পর্ষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সালাম, সদস্য এনায়েত উল্লা, সেলিম রহমান, আমির উদ্দিন, আনোয়ার হোসেন, খন্দকার মেসবাহ উদ্দিন আহমেদ, নিয়াজ আহমেদ এবং ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী উপস্থিত ছিলেন।

উপব্যবস্থাপনা পরিচালক ফজলুল করিম, এস এম জাফর, মোহাম্মদ জুবায়ের ওয়াফা, শাব্বির আহমেদ, শফিকুর রহমানসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন।

‘মুজিব কর্নারে’ বঙ্গবন্ধুর প্রতিকৃতি, তাঁর জীবন ও কর্মের ওপর বিভিন্ন বই, আলোকচিত্র, ভিডিও এবং স্বাধীনতা সংগ্রামের ইতিহাস নিয়ে নানা বই স্থান পেয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।