২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেরা পাটকলের পুরস্কার পেল আকিজ জুট মিলস

সেরা পাটকলের পুরস্কার পেয়েছে আকিজ জুট মিলস লিমিটেড।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2020, 12:10 AM

Updated : 18 Aug 2022, 02:41 PM

মানসম্পন্ন পাটজাত পণ্য রপ্তানিতে বিশেষ অবদানের জন্য এ পুরস্কার পেয়েছে প্রতিষ্ঠানটি।

শুক্রবার জাতীয় পাট দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর কাছ থেকে পুরস্কার গ্রহন করেন আকিজ গ্রুপের চেয়ারম্যান সেখ নাসির উদ্দিন। এ সময় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি উপস্থিত ছিলেন।

বস্ত্র ও পাট মন্ত্রণালয় রাজধানীর বেইলী রোডের অফিসার্স ক্লাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, উৎপাদিত ভালো পাটের সিংহভাগই ব্যবহার করে থাকে আকিজ জুট মিলস।

গত অর্থবছরে প্রতিষ্ঠানটি পাটজাত পণ্য রপ্তানি করে রেকর্ড পরিমাণ বিদেশী মুদ্রা দেশে এনেছে। এর স্বীকৃতি হিসেবেই পুরস্কারটি পেয়েছে প্রতিষ্ঠানটি।

২০১৭ সাল থেকে দেশে জাতীয় পাট দিবস পালিত হয়ে আসছে। প্রতিবারই আকিজ জুট মিলস এই সম্মাননা অর্জন করেছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সেখ নাসির উদ্দিন বলেন, এক সময় ৩০০ জন কাজ করলেও এখন আকিজ গ্রুপের ১০ হাজারের বেশি লোক কাজ করছেন। দেশের রপ্তানি আয় এবং কর্মসংস্থান বাড়াতে আকিজ গ্রুপ অবদান রেখে চলেছে।

“আকিজ পরিবারের একজন সদস্য হতে পেরে আমি গর্বিত। এ ধরণের পুরষ্কার আমাদের জন্য খুবই সম্মানের বিষয়। আশা করি আমরা এই অর্জন ধারাবাহিক ভাবে ধরে রাখতে পারবো।”