২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

করোনাভাইরাসের ভ্যাকসিন তৈরির গবেষণায় যুক্ত হল মাস্টারকার্ড

নভেল করোনাভাইরাস চিহ্নিত করা এবং এর চিকিৎসায় গবেষণায় দ্য বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন ও ওয়েলকামের সঙ্গে যুক্ত হয়েছে মাস্টারকার্ড।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2020, 06:21 PM

Updated : 18 Aug 2022, 02:40 PM

মঙ্গলবার প্রতিষ্ঠানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এক্ষেত্রে তিন প্রতিষ্ঠান মিলে ১২৫ মিলিয়ন ডলার খরচ করার ঘোষণা দিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অর্ন্তবর্তীকালীন সময়ে করোনাভাইরাসে আক্রান্তদের স্বল্পমূল্যে প্রতিষেধক প্রদানের জন্য এবং দীর্ঘ মেয়াদে রোগীদের চিকিৎসায় ওষুধ তৈরীতেও এই অর্থ খরচ করা হবে।

”বর্তমান বৃহৎ পরিসরে করোনা ভাইরাস মোকাবেলা এবং প্রতিষেধকের জন্য কোন ভ্যাক্সিন নেই। গেটস ফাউন্ডেশন এবং ওয়েলকাম দুটি প্রতিষ্ঠান ৫০ মিলিয়ন ডলার করে অনুদান দিয়েছে। এই প্রকল্পে মাস্টারকার্ডেও ২৫ মিলিয়ন ডলারের অনুদান গবেষণা এবং ভ্যাকসিন তৈরির কাজকে ত্বরান্বিত করতে ভূমিকা রাখবে।”

গেটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক সুজম্যানকে উদ্ধৃত করে বিজ্ঞপ্তিতে বলা হয়, “কভিড-১৯ এর মতো ভাইরাসগুলো দ্রুত ছড়িয়ে পড়ে। তবে এগুলো প্রতিরোধ এবং প্রতিষেধক তৈরীতে দীর্ঘ সময় প্রয়োজন হয়। আমরা এই প্রাদুর্ভাব থেকে বিশ্বকে নিরাপদ করতে চাইলে, বিশেষ করে যারা বেশি মাত্রায় আক্রান্ত হয়েছেন, তাহলে গবেষণার মাধ্যমে একটি উপায় দ্রুত খুঁজে বের করতে হবে।

মাস্টারকার্ডের ভাইস চেয়ারম্যান মাইক ফ্রোম্যান বলেন, ”কভিড-১৯ মোকাবেলার যৌথ প্রচেষ্টায় সংযুক্ত হতে পেরে মাস্টারকার্ড গর্বিত।”