২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীর মাইজদীতে ইসলামী ব্যাংকের উপশাখা

নোয়াখালীর মাইজদী বাজারে একটি উপশাখা চালু করেছে ইসলামী ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2020, 06:19 PM

Updated : 18 Aug 2022, 02:40 PM

মঙ্গলবার ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগের দিন সোমবার এই উপশাখার উদ্বোধন করেন নোয়াখালী জেলা প্রশাসক তন্ময় দাস।

ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও নোয়াখালী জোনপ্রধান মাহমুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফা মমিন, ব্যবসায়ী শাহাদাত হোসেন রুবেল, আইনজীবী হামিদ উল্যাহ ও সমাজ সেবক ইসমাইল হোসেন মানিক, ব্যাংকের মাইজদী কোর্ট শাখা প্রধান শহীদুল আলম ও উপশাখা ইনচার্জ আব্দুল ওহাব বক্তব্য দেন।