২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বনানীতে নভোএয়ারের প্রধান বিক্রয় কেন্দ্র

যাত্রীদের উন্নত সেবা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে বনানীতে ’সুপরিসর ও সুবিধাজনক অবস্থানে’ প্রধান বিক্রয় কেন্দ্র চালু করেছে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2020, 06:19 PM

Updated : 25 Jul 2022, 07:00 PM

মঙ্গলবার বনানী ১১ নম্বর সড়কে এ বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করেন নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান।

এ সময় অন্যদের মধ্যে নভোএয়ারের উপ-ব্যবস্থাপনা পরিচালক ফিরোজ আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও শীর্ষস্থানীয় কয়েকটি ট্রাভেল এজেন্সির মালিক ও উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, যাত্রীরা ট্রাভেল এজেন্সির পাশাপাশি নভোএয়ারের বিক্রয় কেন্দ্র থেকে সরাসরি টিকেট ক্রয় ও ভ্রমণ প্যাকেজের জন্য সেবা নিতে পারবেন।

এছাড়া ট্রাভেল এজেন্সি ও বাণিজ্যিক সংস্থাগুলোকেও উক্ত বিক্রয় কেন্দ্র থেকে সেবা দেওয়া হবে।

নভোএয়ার বর্তমানে অভ্যন্তরীণ রুটে ঢাকা থেকে চট্টগ্রাম ছয়টি, কক্সবাজার ছয়টি, যশোর পাঁচটি, সৈয়দপুর পাঁচটি, বরিশাল দু’টি, সিলেট দু’টি ও রাজশাহী একটি এবং আন্তর্জাতিক রুটে কলকাতায় প্রতিদিন একটি ফ্লাইট পরিচালনা করছে নভোএয়ার।