২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসআইবিএলের ২টি উপশাখা উদ্বোধন

সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের (এসআইবিএল)দুটি উপশাখা চালু করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2020, 08:09 PM

Updated : 10 Oct 2022, 07:01 PM

সম্প্রতি ঢাকার মোহাম্মদপুরে বছিলায়  এবং বগুড়ায় উপশহরে উপশাখা দুটির উদ্বোধন করা হয় বলে ব্যাংকটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

মোহাম্মদপুরের অনুষ্ঠানে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহাম্মদ আহসান উল্লাহ, ব্যাংকের ব্র্যাঞ্চেস কন্ট্রোল অ্যান্ড জেনারেল ব্যাংকিং বিভাগের প্রধান আব্দুল মোতালেব, ব্র্যান্ডিং অ্যান্ড কমিউনিকেশন্স বিভাগের প্রধান মনিরুজ্জামান, বছিলা রোড শাখার ব্যবস্থাপক জাহাঙ্গীর আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও গ্রাহকরা উপস্থিত ছিলেন।

বগুড়ার অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী ওসমান আলী,ব্র্যাঞ্চেস কন্ট্রোল অ্যান্ড জেনারেল ব্যাংকিং বিভাগের প্রধান আব্দুল মোতালেবসহ ব্যাংকের ঊর্ধতন কর্মকর্তা ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।