২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাউথ বাংলা ও পদ্মা ব্যাংকে নারী দিবস উদযাপন

কেক কেটে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করেছে বেসরকারি সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স –এসবিএসি ব্যাংক এবং পদ্মা ব্যাংক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিজস্ব প্রদিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2020, 07:38 PM

Updated : 10 Oct 2022, 07:01 PM

রোববার দুই ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সাউথ বাংলা ব্যাংকের পান্থপথ শাখায় কেক কেটে দিবসটির উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক গোলাম ফারুক।

এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা জালাল উদ্দিন আহমেদ, উপব্যবস্থাপনা পরিচাল শফিউদ্দিন আহমদে, কামাল উদ্দিন ও আলতাফ হোসেন ভুঁইয়া, মানবসম্পদের বিভাগের প্রধান ও মিজানুর রহমান, পান্থপথ শাখা ব্যবস্থাপক মান্নান ব্যাপারীসহ ব্যাংকের বিভাগীয় প্রধান ও নারী সহকর্মীরা উপস্থিত ছিলেন।

আর পদ্মা ব্যাংকের গুলশান কর্পোরেট হেড অফিসে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এহসান খসরু নারী সহকর্মীদের ফুল দিয়ে ও কেক কেটে শুভেচ্ছা জানান।

এই সময় উপস্থিত ছিলেন উপ ব্যবস্থাপনা পরিচালক শাহাদাৎ হোসেন, হেড অফ বিজনেস জাবেদ আমিন, আরএমডির প্রধান সাবিরুল ইসলাম চৌধুরী, এইচআর ও কর্পোরেট হেড এম আহসান উল্লাহ খান, সিএফও শরিফুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা।