২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারী উদ্যোক্তাদের ২৫% ছাড় দিচ্ছে ওয়ার্কস্টেশন১০১

কো-ওয়ার্কিং স্পেস ওয়ার্কস্টেশন১০১ বছরজুড়ে নারী উদ্যোক্তা ও গ্রাহকদের ২৫ শতাংশ মূল্যছাড় দিচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2020, 06:33 PM

Updated : 08 Apr 2022, 12:27 AM

শনিবার নারী দিবস উপলক্ষে এই সুযোগটির ঘোষণা দেন ওয়ার্কস্টেশন১০১ এর প্রধান নির্বাহী কর্মকর্তা ইউশরা নাশমীন।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা ইউশরা নাশমীন এই বিশেষ ছাড়ের ঘোষণা দেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

নারী উদ্যোক্তাদের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ ধরনের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন নাশমীন।

উত্তরার জসিম উদ্দিন রোডের উত্তরা টাওয়ারের চতুর্থ তলায় অবস্থিত এই কো-ওয়ার্কিং স্পেসে ঘণ্টা, দিন এবং মাসিক চুক্তির ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরির ডেস্ক, ব্যক্তিগত অফিস, ভার্চুয়াল অফিস, মিটিং রুম, কনফারেন্স রুম ভাড়া নেওয়া যায়।

নাশমীন বলেন, প্রায় প্রতিটি পেশাতেই আমাদের দেশের নারীদের নানা রকম চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। আর উদ্যোক্তা হিসেবে কোনো নারী কাজ করতে চাইলে তার জন্য চ্যালেঞ্জটা বহুগুণে বেড়ে যায়।

“আমি একজন নারী উদ্যোক্তা হিসেবে অন্য নারী উদ্যোক্তাদের কষ্টের জায়গাটি অনুধাবন করতে পারি। তাই এসব নারী উদ্যোক্তাদের পাশে দাঁড়াতেই আমাদের এই বিশেষ ছাড়।”

চলতি বছরের শুরুতে ভিন্নধর্মী এই ব্যবসাটি চালু করেন ইউশরা নাশমীন।