২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাস্টারকার্ড ‘ম্যাজিক্যাল বার্সেলোনা’ বিজয়ী ফজলুল হক

মাস্টারকার্ড ‘ম্যাজিক্যাল বার্সেলোনা’ ক্যাম্পেইনের বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2020, 12:34 AM

Updated : 18 Aug 2022, 02:40 PM

ক্যাম্পেইনে 'ড্রিম প্রাইজ' বিজয়ী এ কে এম ফজলুল হক পাচ্ছেন সঙ্গীসহ স্পেনের বার্সেলোনাতে চার দিন তিন রাত থাকার রোমাঞ্চকর একটি সফর।যার যাবতীয় ব্যয় বহন করবে মাস্টারকার্ড।

বৃহস্পতিবার রাজধানী একটি হোটেলে বিজয়ীদের পুরস্কার প্রদানের মাধ্যমে দুই মাসের এই ক্যাম্পেইন শেষ হয় বলে মাস্টারকার্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

দেশে এবং বিদেশে ডিজিটাল লেনদেনকে উৎসাহিত করার লক্ষ্যে শুরু হওয়া এই ক্যাম্পেইনটির মাধ্যমে মাস্টারকার্ডের ডেবিট, ক্রেডিট এবং প্রি-পেইড কার্ডে কেনাকাটা করে পুরো শীতকাল জুড়ে আকর্ষণীয় পুরস্কার জিতে নেওয়ার সুযোগ পান কার্ডহোল্ডাররা।

ক্যাম্পেইনের অন্য বিজয়ীরা পাবেন রোমাঞ্চকর ভ্রমণ প্যাকেজ ছাড়াও গ্যাজেট, রিস্ট ওয়াচ,ডাইনিং এবং লাইফস্টাইল ভাউচারের মতো আকর্ষণীয় সব পুরস্কার।

১ ডিসেম্বর থেকে ৩১ জানুয়ারি চলাকালীন এই ক্যাম্পেইনে অংশগ্রহণকারীরা মাস্টারকার্ডের ডেবিট, ক্রেডিট ও প্রিপেইড কার্ডের মাধ্যমে কমপক্ষে ৪টি লেনদেন সম্পন্ন করে পয়েন্ট অর্জন করেন।

দেশের বাইরে ২৫ ডলার বা এর চেয়ে বেশি মূল্যমানের প্রতিটি কেনাকাটার জন্য ৩ পয়েন্ট, দেশের ভেতরে ই-কমার্স  কিংবা অন্যান্য যে কোনো লেনদেনে ১০০০ টাকা বা এর চেয়ে বেশি টাকার রিটেল লেনদেনে ২ পয়েন্ট অর্জন করেন কার্ডহোল্ডাররা।

এছাড়া নতুন ইস্যুকৃত (অক্টোবর ২০১৯ থেকে জানুয়ারির ২০২০ মধ্যে) মাস্টারকার্ড ক্রেডিট,ডেবিট ও প্রিপেইড কার্ডের মাধ্যমে ই-কমার্স অথবা অন্যান্য রিটেল লেনদেনে ১০০০ টাকা বা এর চেয়ে বেশি টাকার কেনাকাটা করে ৩ পয়েন্ট অর্জন করেন কার্ডহোল্ডাররা।

সর্বোচ্চ পয়েন্ট সংগ্রহকারী কার্ডহোল্ডারদের পুরস্কৃত করা হয় অনুষ্ঠানে।

ক্যাম্পেইনটি সম্পর্কে বাংলাদেশে মাস্টারকার্ডের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, নিজ চোখে বিশ্বকে ঘুরে দেখার অমূল্য অভিজ্ঞতা অর্জনে মাস্টারকার্ড কার্ডহোল্ডারদেরকে উৎসাহী করে তোলার অন্যতম প্রয়াস হলো এই ‘ম্যাজিক্যাল বার্সেলোনা’ ক্যাম্পেইন। মাস্টারকার্ড অভিজ্ঞতার মূল্য বোঝে।

“আর এই ক্যাম্পেইনের ‘ড্রিম প্রাইজ’ হিসেবে স্পেনের বার্সেলোনাতে সঙ্গীসহ ৪ দিন ৩ রাতের সফরটি নিঃসন্দেহে স্মরণীয় একটি স্মৃতি।”