নগদের মাধ্যমে পুরস্কারের টাকা দিলেন অর্থমন্ত্রী
বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কারের টাকা ডাক বিভাগের ডিজিটাল আর্থিক সেবা ‘নগদ’ মাধ্যমে প্রদান করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
শনিবার রাজধানীর হাতিরঝিলের এম্ফিথিয়েটারে ম্যারাথন ও সাইক্লিংয়ের সমাপনী অনুষ্ঠানে এ পুরস্কার বিতরণ করেন মন্ত্রী।
তিনি বলেন, দেশের তরুণ সমাজ খেলাধুলার সাথে সম্পৃক্ত হোক। খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজ একটি সাজানো জীবন-যাপন করতে পারবে। আর এর মাধ্যমে তারা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে।
নগদের বিশেষ ফিচার ‘সেন্ড মানি টু এনি ফোন’। এই ফিচারের মাধ্যমে নগদ অ্যাকাউন্ট না থাকলেও টাকা পেতে পারেন একজন মোবাইল ফোন ব্যবহারকারী।
‘বঙ্গবন্ধুর চেতনায় গড়ি মাদকমুক্ত বাংলাদেশ’ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০০তম জন্মবার্ষিকী সামনে রেখে এই স্লোগান নিয়ে আয়োজন করা হয়েছে মাসব্যাপী বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপ।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। এ ছাড়া চ্যাম্পিয়নশিপের উপদেষ্টা কমিটির আহ্বায়ক সংসদ সদস্য নাহিম রাজ্জাক, যুব ও ক্রীড়া সচিব মুহাম্মদ আবদুল্লাহ প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
