২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ালটনের দুটি নতুন পণ্য উন্মোচন করলেন বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশের অন্যতম বৃহত্তম শিল্পগ্রুপ ওয়ালটন নতুন মডেলের ৫৫ ইঞ্চি আল্ট্রা স্লিম ফোর কে স্মার্ট টেলিভিশন এবং বেভেলিন সিরিজের নতুন মডেলের ইনভার্টার এসি উৎপাদন শুরু করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2020, 11:46 PM

Updated : 10 Oct 2022, 07:01 PM

শনিবার গাজীপুরের চন্দ্রায় ওয়ালটনের কারখানা পরিদর্শনের সময় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এই দুই পণ্যের নতুন মডেল উম্মোচন করেছেন।

ওয়ালটনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাণিজ্যমন্ত্রী বলেন, “ওয়ালটন স্টেট অব দ্যা আর্ট’ ইন্ডাস্ট্রি। কেউ না দেখলে এর কর্মযজ্ঞ বিশ্বাস করতে পারবে না। এই প্রতিষ্ঠানের পণ্য আন্তর্জাতিক মানের।উদ্যেক্তাদের স্বপ্ন এবং অসামান্য চেষ্টা আছে বলেই তারা সফল হচ্ছেন।”

ওয়ালটন কারখানা পরিদর্শনের সময় মন্ত্রীর সঙ্গে স্ত্রী আইরীন মালবিকা মুনশি এবং বাণিজ্য সচিব জাফর উদ্দীন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দুপুরে মন্ত্রী এবং তার সফরসঙ্গীরা ওয়ালটন কারখানা কমপ্লেক্সে পৌঁছলে তাঁদের ফুলেল শুভেচ্ছা জানান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এস এম নূরুল আলম রেজভী, ভাইস-চেয়ারম্যান এস এম শামছুল আলম, ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এস এম রেজাউল আলম এবং ওয়ালটন গ্রুপের পরিচালক রিফাহ তাসনিয়া স্বর্ণা।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার এবং আলমগীর আলম সরকার, এক্সিকিউটিভ ডিরেক্টর হুমায়ূন কবীর, উদয় হাকিম, তানভীর রহমান, ইউসুফ আলী এবং লিয়াকত আলী, ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর ফিরোজ আলম, শাহজাদা সেলিম ও জাহিদুল ইসলাম প্রমুখ।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে, যাতে সরকারি কেনাকাটায় ওয়ালটন তথা দেশীয় পণ্য প্রাধান্য পায়।তিনি এলিভেটর উৎপাদনে সরকারি নীতি সহায়তা বাড়ানোর আশ্বাস দেন।

বাণিজ্য সচিব বলেন, ওয়ালটন বাংলাদেশে অভাবনীয় পরিবর্তন এনেছে। ওয়ালটনের কারখানা না দেখলে বাংলাদেশের অর্থনীতি এবং উৎপাদন শিল্পে তাদের অবদান অনুধাবন করা যাবে না।

বাণিজ্যমন্ত্রী এবং তার সফরসঙ্গীরা ওয়ালটনের সুসজ্জিত ডিসপ্লে সেন্টার পরিদর্শন করেন।এছাড়া রেফ্রিজারেটর, কম্প্রেসর, মেটাল কাস্টিং, এয়ার কন্ডিশনার, মোবাইল ফোন, ল্যাপটপ, এলিভেটর, টেলিভিশন ইত্যাদির উৎপাদন প্রক্রিয়া সরেজমিনে পরিদর্শন করেন তারা।