অপোর নতুন স্মার্টফোন এফ১৫, দাম ২৭ হাজার টাকা
শীর্ষস্থানীয় স্মার্টফোন ব্র্যান্ড অপো বাংলাদেশের বাজারে নিয়ে আসছে নতুন স্মার্টফোন এফ১৫। দাম ২৬ হাজার ৯৯০ টাকা।
মঙ্গলবার ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে আয়োজিত এক অনুষ্ঠানে স্মার্টফোনটি বাজারে আনার ঘোষণা দেওয়া হয়।
অনুষ্ঠানে অপো বাংলাদেশ এইডি’র ব্যবস্থাপনা পরিচালক ডেমন ইয়াং বলেন, “তরুণ প্রজন্মের চাহিদার কথা বিবেচনা করেই আমরা এফ সিরিজের নতুন ফোন এনেছি। তাদের স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতাকে আরো সমৃদ্ধ করতে বেশ কিছু নতুন ফিচার আনা হয়েছে ফোনটিতে। ফোনটির অনন্য ক্যামেরার মাধ্যমে তারা এখন আরো প্রাণবন্ত ছবি তুলতে পারবেন।"
অনুষ্ঠানে জানানো হয়, দরকারি সব ফিচারের অপো এফ১৫ লাইটনিং ব্ল্যাক এবং ইউনিকর্ন হোয়াইট- এ দুই রঙে পাওয়া যাবে। স্মার্টফোনটির প্রি-বুকিং দেওয়া যাবে ৪ মার্চ থেকে; চলবে ১১ মার্চ পর্যন্ত।বাজারে পাওয়া যাবে ১২ মার্চ থেকে।
অনুষ্ঠানে জানানো হয়, নজরকাড়া ডিজাইনের পাশাপাশি অপো এফ১৫ এ যুক্ত করা হয়েছে আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ম্যাক্রো কোয়াড ক্যামেরা সেটআপ; যা কাছাকাছি দামে যেকোনো প্রতিদ্বন্দ্বী ফোনের ক্যামেরার থেকে অনেকখানি এগিয়ে।
“ফোর-ইন-ওয়ান-পিক্সেল কম্বিনেশন প্রযুক্তি থাকায় ৪৮ মেগাপিক্সেলের এই ক্যামেরার মাধ্যমে আরও স্পষ্ট ও ঝকঝকে ছবি তোলা যাবে।”
৮ গিগাবাইটের র্যাম এবং ১২৮ গিগাবাইট রমের ফোনটি দ্রুততার সাথে ব্যবহার করা যাবে, ভাবতে হবে না স্টোরেজ নিয়েও। ভোক ফ্ল্যাশ চার্জ ৩.০-এর মাধ্যমে মাত্র ৫ মিনিটে ১০ শতাংশ চার্জ করা যাবে ফোনটি, আর ৩০ মিনিটে ৫০ শতাংশ চার্জ করা যাবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা আরেফিন শুভ, রবি আজিয়াটার এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (মার্কেট অপারেশন) মেহেদি হাসান, অপো বাংলাদেশ এইডি’র ব্র্যান্ড ডিরেক্টর আইয়োনো লিউ, পিআর ও মার্কেটিং ম্যানেজার ইফতেখার সানি, মিডিয়া ম্যানেজার তেহসিন মুসাভি প্রমুখ।
