এনআরবি জবসের মোবাইল অ্যাপ উন্মোচন
দেশের প্রথম গ্লোবাল জব পোর্টাল এনআরবি জবসের মোবাইল অ্যাপ উন্মোচন করা হয়েছে।
রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলের খেলার মাঠে বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপ ২০২০ এর উদ্বোধনী অনুষ্ঠানে অ্যাপ উন্মোচন করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এবং ক্রীড়া সচিব আখতার হোসেন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনআরবি জবসের ব্যবস্থাপনা পরিচালক এম ই চৌধুরী, হেড অব বিজনেস নাহিদ ফেরদৌস অনি এবং ঢাকা আইসক্রিম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (পোলার) চিফ অপারেটিং অফিসার শাহ মাসুদ ইমাম।
