২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এপেক্সের নতুন ৪টি আউটলেট

আরও চারটি আউটলেট খুলেছে এপেক্স ফু টওয়্যার লিলিটেড।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2020, 05:42 PM

Updated : 18 Aug 2022, 02:37 PM

গত বৃহস্পতিবার রাজধানী ঢাকায় তিনটি এবং নারায়ণগঞ্জে একটি আউটলেট উদ্বোধন করা হয়েছে।  

গ্রাহকদের মানসম্মত জুতা সামগ্রী পৌঁছে দিতে ঢাকায় এস কে এস টাওয়ার, সাত মসজিদ টাওয়ার ও শাহজাদপুর এবং নারায়ণগঞ্জে আউটলেট চারটি খোলা হয়েছে বলে রোববার প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ক্রেতাদের স্বাচ্ছন্দ্য এবং কেনাকাটার অভিজ্ঞতাকে আরও উন্নত করার কথা মাথায় রেখে আউটলেটগুলো ডিজাইন করা হয়েছে। এগুলোতে আছে, এপেক্সের বিভিন্ন ব্যান্ডের আকর্ষণীয় জুতা, স্যান্ডেল এবং এক্সেসরিজের সমারোহ।

ক্রেতাদের ভিন্ন ভিন্ন চাহিদা ও রুচিকে বিবেচনায় নিয়ে এপেক্সের রয়েছে নয়টি ইন-হাউজ ব্র্যান্ডস ও পাঁচটি আন্তর্জাতিক ব্র্যান্ড।

আউটলেটগুলোতে এপেক্সের প্রতিটি ব্র্যান্ডের ডিজাইনের সংগ্রহ রয়েছে। যেমন-ভেনচুরিনি, এপেক্স, প্রিন্ট, ম্যাভেরিক, মুচি, নিনো রসি, স্যান্ড্রো রোসা, টুইঙ্কলার, স্কুলস্মার্ট এবং ডক্টর মক।

আউটলেটগুলো উদ্বোধন করেন এপেক্সের চিফ অপারেটিং অফিসার সুদর্শন রেড্ডি, জেনারেল ম্যানেজার (মার্কেটিং) সাগ্নিক গুহ এবং জেনারেল ম্যানেজার (মার্কেটিং) অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (মার্কেটিং) জোহেব আহমেদসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।