‘কারেন্ট’ খেয়ে মোটরবাইক জেতার সুযোগ
কোকা-কোলা বাংলাদেশের অন্যতম কার্বনেটেড বেভারেজ ‘থামস আপ কারেন্ট’ সম্প্রতি ভোক্তাদের জন্য ‘কারেন্ট খাও, বাইক জেতার সুযোগ পাও' নামে একটি প্রচারণা শুরু করেছে।
কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই ক্যাম্পেইনের আওতায় ‘থামস আপ কারেন্ট’ পান করে ৬০ জন বিজয়ীর প্রত্যেকে পাবেন ১৫০ সিসি’র ‘ইয়ামাহা এফজেডএস এফআই ভার্সন ২ডিডি’ মডেলের নতুন মোটরসাইকেল এবং সেই সাথে নিশ্চিত ১০ টাকা রিচার্জ।
প্রতিযোগিতায় অংশ নিতে ভোক্তাদেরকে সোনালী ক্যাপযুক্ত ‘থামস আপ কারেন্ট’ এর ২৫০ এমএল সাইজের পিইটি বোতল কিনতে হবে এবং ৪টি ক্যাপের নিচে লেখা অক্ষর জমিয়ে ‘কারেন্ট’ (CU, RR, EN, T) শব্দটি মেলাতে হবে।
এছাড়া ‘থামস আপ কারেন্ট’ এর প্রতিটি বোতলের ক্যাপের নিচে একটি ইউনিক কোডও দেখতে পাবেন ভোক্তারা। ঐ ইউনিক কোডটি একটি নির্দিষ্ট নম্বরে পাঠিয়ে দিয়ে তারা তাৎক্ষণিকভাবে পেতে পারেন ১০ টাকার রিচার্জ। ৬০ দিনের এই ক্যাম্পেইনটি চলবে আগামী এপ্রিলের মধ্যভাগ পর্যন্ত।
