২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহ্জালাল ব্যাংক-হাব চুক্তি

বেসরকারী ব্যবস্থাপনায় পবিত্র হজ্জ ও ওমরাহ্ আদায়কারীদের হজ্জ ও ওমরাহ্ নিবন্ধন-ফি জমা দেওয়ার সুবিধার্থে শাহ্জালাল ব্যাংক ও হজ্জ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) মধ্যে চুক্তি হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2020, 10:01 PM

Updated : 18 Aug 2022, 02:27 PM

সোমবার রাজধানীর একটি হোটেলে চুক্তিটি সই হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এই চুক্তির ফলে দেশব্যাপী শাহ্জালাল ব্যাংকের ১৩২টি শাখা এবং ২টি উপ-শাখায় সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ্জ ও ওমরায় গমনেচ্ছুরা হজ্জ ও ওমরাহ্ নিবন্ধন-ফি জমা দিতে পারবেন।

শাহ্জালাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম শহীদুল ইসলাম এবং হাবের সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

হাবের মহাসচিব ফারুক আহমদ সরদার, শাহ্জালাল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক নাসিম সেকান্দার, বৈদেশিক বাণিজ্য শাখার ব্যবস্থাপক মাহমুদ হুসাইন, মতিঝিল শাখার ব্যবস্থাপক এনামুল হক, বিজয়নগর শাখার ব্যবস্থাপক নাজির আহমেদসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।