আরএফএলের পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত
রংপুর ফাউন্ড্রি লিমিটেডের (আরএফএল) টিউবওয়েল, বাথরুম ফিটিংস, গ্যাস স্টোভ, ওয়েল্ডিং ইলেক্টোড, জিআই ফিটিংস, কৃষি যন্ত্রপাতি, কিচেনপণ্যসহ বিভিন্ন পণ্য পরিবেশনের সাথে সংশ্লিষ্ট পরিবেশকদের নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার গাজীপুরের কালিগঞ্জে আরএফএল ইন্ডাস্ট্রিয়াল পার্কে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে সারাদেশ থেকে প্রায় আড়াই হাজার পরিবেশক অংশগ্রহণ করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
