শাহজালাল ব্যাংকের পরিচালক পর্ষদের সভা
শাহজালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের ২৯৩তম সভা অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি ব্যাংকের কর্পোরেট প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সভায় পরিচালক পর্ষদের চেয়ারম্যান সানাউল্লাহ সাহিদ সভাপতিত্ব করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সভায় বেশ কিছু বিনিয়োগ প্রস্তাব অনুমোদন এবং ব্যাংকিং নীতিমালার পর্যালোচনা করা হয়।
অন্যদের মধ্যে ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস-চেয়ারম্যান আব্দুল বারেক, পরিচালক আনোয়ার হোসেন খান, আব্দুল হালিম, মহিউদ্দিন আহমেদ, আক্কাচ উদ্দিন মোল্লা, খন্দকার শাকিব আহমেদ, মোহাম্মদ ইউনুছ, ফকির আখতারুজ্জামান, মোহাম্মদ গোলাম কুদ্দুস ও তাহেরা ফারুক উপস্থিত ছিলেন।
স্বতন্ত্র পরিচালকদের মধ্যে ইকরামুল হক ও কেএএম মাজেদুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক এম শহীদুল ইসলাম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ ও এস এম মঈনুদ্দীন চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক শাহ্জাহান সিরাজ ও ইমতিয়াজ ইউ আহমেদ উপস্থিত ছিলেন।
