ঢাকা-সিঙ্গাপুর রুটে উড়বে এ৩৫০
ঢাকা-সিঙ্গাপুর রুটে ‘এ৩৫০-৯০০ মডেলের’ উড়োজাহাজ আনছে সিঙ্গাপুর এয়ারলাইন্স।
১ ফেব্রুয়ারি থেকে প্রতিদিন নতুন এই এয়ারবাসটি সিঙ্গাপুর থেকে ঢাকা এবং ঢাকা থেকে সিঙ্গাপুরে চলাচল করবে।
মঙ্গলবার রাজধানীর সোনারগাঁও হোটেলে সংবাদ সম্মেলনে নতুন এই সংযোজনের কথা জানিয়ে বলা হয়, প্রতি সপ্তাহের সিঙ্গাপুর এয়ারলাইন্সের অন্য তিনটি ফ্লাইটের উড়োজাহাজ একই থাকবে।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সিঙ্গাপুর এয়ারলাইনসের বাংলাদেশে মহাব্যবস্থাপক (জিএম) জর্জ রবার্টসন। এ সময় এয়ারলাইনসটির বাংলাদেশের বিক্রয় ও বিপণন বিভাগের প্রধান রিফাত কাদের উপস্থিত ছিলেন।
ফেব্রুয়ারির প্রথম দিন থেকে প্রতিদিন ঢাক-সিঙ্গাপুর রুটে এয়ারবাস এ৩৫০-৯০০ উড়োজাহাজ দিয়ে যাত্রীসেবা দেবে সিঙ্গাপুর এয়ারলাইন্স। বাংলাদেশে এ কোম্পানির মহা ব্যবস্থাপক জর্জ রবার্টসন মঙ্গলাবর ঢাকার সোনারগাঁও হোটেলে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। ছবি: মোস্তাফিজুর রহমান
নতুন এই এয়ারবাসটির বিজনেস ক্লাসের আসন বিন্যাস হবে ১-২-১; যেখানে সারি ও আসনের মধ্যে সরাসরি চলাচলের সুবিধা থাকবে। অন্যদিকে, ইকোনমি ক্লাসের আসন বিন্যাস হবে ৩-৩-৩।
ফেব্রুয়ারির প্রথম দিন থেকে প্রতিদিন ঢাক-সিঙ্গাপুর রুটে এয়ারবাস এ৩৫০-৯০০ উড়োজাহাজ দিয়ে যাত্রীসেবা দেবে সিঙ্গাপুর এয়ারলাইন্স। বাংলাদেশে এ কোম্পানির মহা ব্যবস্থাপক জর্জ রবার্টসন মঙ্গলাবর ঢাকার সোনারগাঁও হোটেলে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। ছবি: মোস্তাফিজুর রহমান
সংবাদ সম্মেলনে বলা হয়, বিজনেস ক্লাসে যাত্রীরা ভ্রমণের সময় আসনগুলো পুরোপুরি ৭৬ ইঞ্চি ‘ফ্ল্যাট বেডে’ পরিণত করতে পারবেন। এছাড়া বিজনেস ক্লাসের ভ্রমণকারীরা স্বল্প দূরত্বের ফ্লাইটেও আরও বেশি আরামে বিশ্রাম করতে পারবেন। প্রতিটি আসন ২৬ ইঞ্চি প্রস্থের হবে।
ফেব্রুয়ারির প্রথম দিন থেকে প্রতিদিন ঢাক-সিঙ্গাপুর রুটে এয়ারবাস এ৩৫০-৯০০ উড়োজাহাজ দিয়ে যাত্রীসেবা দেবে সিঙ্গাপুর এয়ারলাইন্স। বাংলাদেশে এ কোম্পানির মহা ব্যবস্থাপক জর্জ রবার্টসন মঙ্গলাবর ঢাকার সোনারগাঁও হোটেলে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। ছবি: মোস্তাফিজুর রহমান
২০১৮ সালের অক্টোবরে সিঙ্গাপুর এয়ারলাইন্স বিশ্বের প্রথম এ৩৫০-৯০০ মডেলের আল্ট্রা লং রেঞ্জ (ইউএলআর) এয়ারক্র্যাফট দিয়ে তাদের সিঙ্গাপুর-নিউইয়র্ক রুট নতুন করে চলাচল শুরু করে।
পরবর্তীতে ২০১৯ সালের সেপ্টেম্বরে একই রকম এয়ারক্র্যাফট দিয়ে সিঙ্গাপুর থেকে সিয়াটল বিরতিহীন ফ্লাইট শুরু করে। ইউএলআর এয়ারক্র্যাফটটির বিজনেস ক্লাসে ৬৭টি এবং প্রিমিয়াম ইকোনমি ক্লাসে ৯৪ টি আসন রয়েছে।
