২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে শাহ্জালাল ব্যাংকের কম্বল বিতরণ

গোপালগঞ্জ জেলার আড়পাড়া গ্রামে দুঃস্থ ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে শাহ্জালাল ইসলামী ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2020, 10:18 PM

Updated : 18 Aug 2022, 02:16 PM

সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির (সিএসআর) আওতায় শীতবস্ত্র বিতরণের কথা রোববার ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

শাহ্জাহলাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস-চেয়ারম্যান খন্দকার শাকিব আহমেদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে স্থানীয় ব্যবসায়ী মুন্সী একরামুজ্জামান, ফরিদুজ্জামান, মুন্সী জাহিদুর রহমান, সাব্বির আলী খান, দোলা মুন্সী, ব্যাংকের খুলনা শাখার ব্যবস্থাপক জিএম কামরুজ্জামান, চরভদ্রাসন শাখার ব্যবস্থাপক কে এম আনিছুর রহমান এবং করপোরেট প্রধান কার্যালয়ের এভিপি এএইচএম আশরাফ উদ্দিন উপস্থিত ছিলেন।