২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাঁচ শতাধিক পণ্য নিয়ে বাণিজ্য মেলায় প্রাণ

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় খাদ্যপণ্যের পসরা সাজিয়েছে খাদ্য পণ্য প্রক্রিয়া ও বাজারজাতকারী প্রতিষ্ঠান প্রাণ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2020, 05:31 PM

Updated : 10 Oct 2022, 06:52 PM

দুটি প্রিমিয়ার প্যাভেলিয়নে প্রতিষ্ঠানটির পাঁচ শতাধিক পণ্য প্রদর্শন ও বিক্রয় হচ্ছে বলে রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এসব পণ্য কিনলে ভোক্তারা আকর্ষণীয় মূল্য ছাড় পাচ্ছেন জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোক্তাদের চাহিদা ও পছন্দ বিবেচনায় রেখে করা হয়েছে ২০টির বেশি প্যাকেজ। ১২০ টাকা থেকে ১২৬০ টাকার এসব প্যাকেজে রয়েছে সর্বোচ্চ ২৬০ টাকা ছাড়।

এছাড়া প্যাকেজের বাইরে পণ্য কিনলে শতকরা ১০ শতাংশ ছাড় পাবেন ক্রেতারা।

প্রাণ-এর বিপণন বিভাগের মহাব্যবস্থাপক অরুণাংশু ঘোষকে উদ্ধৃত করে বিজ্ঞপ্তিতে বলা হয়, মেলার ১৪ ও ৫১ নম্বর প্রিমিয়ার প্যাভিলিয়নে প্রাণ পণ্যের মধ্যে রয়েছে জুস ও ড্রিংকস, বেভারেজ, কনফেকশনারি, বিস্কুট, কেক, নুডলস, সস, দুধ, ঘি, চিনিগুড়া চাল, মশলাসহ বিভিন্ন খাদ্যপণ্য।

বাণিজ্য মেলায় আগত দর্শনার্থীদের জন্য ১৪ নম্বর প্রিমিয়ার প্যাভিলিয়নের দ্বিতীয় তলায় খাবারের আয়োজন রাখা হয়েছে জানিয়ে তিনি বলেন, “এখানে ভোক্তারা সাশ্রয়ী দামে বার্গার, পেটিস, রোল, শর্মা, মম, চিকেন নান, রেডি টু ইট খিচুড়ি এবং সাসলিকসহ বিভিন্ন খাবার পাবেন। যার মূল্য ৬০-১৫০ টাকার মধ্যে।”