২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এজেন্ট ব্যাংকিংয়ে শাহ্জালাল ব্যাংক

প্রথম দফায় ১৫টি আউটলেট উদ্বোধনের মাধ্যমে এজেন্ট ব্যাংকিং কার্যক্রমে যুক্ত হলো শাহজালাল ইসলামী ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2020, 11:19 PM

Updated : 18 Aug 2022, 02:14 PM

বৃহস্পতিবার ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিযে বলা হয়, ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে এজেন্ট ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন করেন প্রতিষ্ঠানের পরিচালক পর্ষদের চেয়ারম্যান আক্কাচ উদ্দিন মোল্লা।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, উদ্বোধন হওয়া ১৫টি আউটলেটের মধ্যে ঢাকা বিভাগে ৭টি, রাজশাহী বিভাগে ৫টি, খুলনা বিভাগে ১টি, বরিশাল বিভাগে ১টি এবং চট্টগ্রাম বিভিাগে ১টি রয়েছে।

এজেন্ট ব্যাংকিং আউটলেট থেকে গ্রাহকরা নতুন হিসাব খোলা, টাকা উত্তোলন, টাকা জমা, রেমিটেন্স গ্রহণ, আমানত গ্রহণ, বিনিয়োগ সুবিধা প্রদান এবং বিভিন্ন ধরণের ইউটিলিটি বিল প্রদানসহ বিভিন্ন ব্যাংকিং সেবা নিতে পারবেন।

এজেন্ট ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করন শাহ্জালাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম শহীদুল ইসলাম।

এ সময় অন্যদের মধ্যে ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস-চেয়ারম্যান খন্দকার শাকিব আহমেদ, পরিচালক সানাউল্লাহ সাহিদ, ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান, মোহাম্মদ ইউনুছ, ফকির আখতারুজ্জামান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ ও এসএম মঈনুদ্দীন চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক শাহ্জাহান সিরাজ, এম আখতার হোসেন, মিঞা কামরুল হাসান চৌধুরী ও ইমতিয়াজ ইউ আহমেদ উপস্থিত ছিলেন।