ইউসিবির সঙ্গে ’হৃদয়ে মাটি ও মানুষের’ চুক্তি
চ্যানেল আইয়ের কৃষি বিষয়ক অনুষ্ঠান হৃদয়ে মাটি ও মানুষের সঙ্গে চুক্তি করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক-ইউসিবি।
সোমবার ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আগের দিন চ্যানেল আই ভবনে শস্যসহায় বিষয়ক কার্যক্রমের যাত্রা উপলক্ষে এই চুক্তি সই হওয়ার কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চুক্তির আওতায় শস্যসহায় কার্যক্রমের মাধ্যমে সহজ শর্তে প্রান্তিক কৃষকদের ঋণ সুবিধা দেবে ইউসিবি।
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহম্মদ শওকত জামিল এবং চ্যানেল আইয়ের ডিরেক্টর ও হেড অব নিউজ শাইখ সিরাজ চুক্তিতে সই করেন।
শওকত জামিলকে উদ্ধৃত করে বিজ্ঞপ্তিতে বলা হয়, “শস্যসহায় কার্যক্রমের মাধ্যমে কৃষকদের মাঝে ঝামেলাহীন ও সহজ শর্তে ঋণ প্রদান করা সহজ হবে।”
শাইখ সিরাজ বলেন, ”চ্যানেল আইয়ের কৃষি বিষয়ক কার্যক্রম হৃদয়ে মাটি ও মানুষের যোগাযোগ কাঠামোর মাধ্যমে কৃষকদের ব্যাংক ঋণ প্রদান সহজতর হবে।”
অনুষ্ঠানে অন্যদের মধ্যে ইউসিবি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আরিফ কাদরী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মামদুদুর রশীদ, এসইভিপি ও কোম্পানি সেক্রেটারি এ টি এম তাহমিদুজ্জামান, ইভিপি ও হেড অব ব্র্যান্ড মার্কেটিং এন্ড কর্পোরেট অ্যাফেয়ার্স জাভেদ ইকবাল উপস্থিত ছিলেন।
শস্যসহায় কার্যক্রমের মাধ্যমে কৃষি ঋণ প্রদানের পাশাপাশি প্রয়োজন সাপেক্ষে কৃষককে প্রযুক্তি, আবহাওয়া পূর্বাভাস ও বীমা সুবিধা প্রদানের ব্যবস্থা রয়েছে।
