চাঁদপুরের শোল্লা বাজারে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং
চাঁদপুরের শোল্লা বাজারে এজেন্ট ব্যাংকিং কেন্দ্র চালু করেছে ইসলামী ব্যাংক।
রোববার ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার চাঁদপুর জেলার ফরিদগঞ্জের শোল্লা বাজারে এ কেন্দ্রের উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব উল আলম প্রধান।
ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও কুমিল্লা জোনপ্রধান মোশাররফ হোসাইনে সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বিশিষ্ট ব্যাংকার হানিফ চৌধুরী ও মশিউর রহমান, শিক্ষক আরিফুর রহমান, সমাজসেবক আনোয়ার হোসেন চৌধুরী ও জহিরুল ইসলাম চৌধুরী।
স্বাগত বক্তব্য দেন ব্যাংকের হাজীগঞ্জ শাখাপ্রধান শহীদ আহমদ। ব্যাংকের এজেন্ট ও মেসার্স হায়দার এন্ড হায়দার এসোসিয়েটসের স্বত্ত্বাধিকারী নাজমুল হায়দার চৌধুরীসহ স্থানীয় ব্যবসায়ী, পেশাজীবী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
